যুক্তরাষ্ট্রের নৌযানে কিউবার অভিযানে নিহত ৪

আপলোড সময় : ২৬-০২-২০২৬ ১২:১৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৬ ১২:১৩:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিবন্ধিত একটি স্পিডবোটে কিউবার চালানো অভিযানে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। বুধবার জারি করা এক বিবৃতিতে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়। বিবৃতিতে দাবি করা হয়, স্পিডবোটটি কিউবার জলসীমায় ঢুকে তাদের নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
 
কিউবার উত্তর উপকূলের কায়ো ফ্যালকোনেস থেকে প্রায় এক মাইল উত্তর-পূর্বে গুলিবিনিময়ের এ ঘটনা ঘটে। মন্ত্রণালয় জানায়, অভিযানে জড়িত স্পিডবোটটির নিবন্ধন নম্বর তাদের কাছে রয়েছে, তবে নৌকাটিতে থাকা ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তাদের দাবি, নৌযানটিতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিউবানরা ছিলেন, যারা কিউবায় অনুপ্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছিলেন।

এ ঘটনার পর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বিষয়টি তাদের নিজেদের মতো করে যাচাই করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, এটি কোনো মার্কিন সরকারি অভিযান ছিল না এবং এতে যুক্তরাষ্ট্র সরকারের কেউ জড়িত ছিলেন না।


 নৌকাটিতে থাকা ব্যক্তিরা মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা ছিলেন কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]