অসুস্থ হয়ে পড়লেন আমির হামজা, নেওয়া হলো হাসপাতালে

আপলোড সময় : ২৬-০২-২০২৬ ১১:১২:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০২-২০২৬ ১১:১২:১৭ পূর্বাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী প্রচারণার সময় অসুস্থ হয়ে পড়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা।

 

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসায় তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

 

কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনি প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। পেটের পীড়াজনিত কারণে  হাসপাতালে ভর্তি হন তিনি। তবে তিনি সুস্থ রয়েছেন বলেও জানান তিনি।

 

কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সম্ভবত ফুড পয়জনিং হয়। বেশ কয়েকবার বমিও করেছেন। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]