​ জামায়াতের ইফতার মাহফিলে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুলকে আমন্ত্রণ

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৭:৩৪:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৭:৩৪:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক​

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর
রহমানের উদ্যোগে আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) আয়োজিত ইফতার মাহফিলে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনে গিয়ে দলের পক্ষ থেকে আমন্ত্রণপত্র নিয়ে যান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণপত্র গ্রহণ করে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে সালাম জানান। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]