‘জুলাই বিপ্লব’কে ব্যর্থ করতে নানা অপতৎপরতা চলছে: সাদিক কায়েম

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৭:০০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৭:০০:৫৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

একটি গোষ্ঠী জুলাইকে ব্যর্থ করে দিতে নানামুখী অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি আবু সাদিক কায়েম।

 

তিনি দাবি করেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ‘জুলাই বিপ্লব’কে ব্যর্থ করতে নানা অপতৎপরতা চালাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, পতিত ফ্যাসিবাদের ফ্রেমিংয়ে জুলাই বিপ্লবকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার এক ঘৃণ্য অপচেষ্টা চলছে।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।

 

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বিশেষ করে গণভোট ও জুলাই সনদকে বিতর্কিত করা এবং আন্দোলনকারীদের সুরক্ষা অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে যে পরিকল্পিত প্রোপাগান্ডা ও ‘কনসেন্ট’ তৈরির খেলা চলছে। তিনি এ প্রবণতাকে ‌‘ভয়ংকর বার্তা’ বলে অভিহিত করেন।

 

আবু সাদিক কায়েম অভিযোগ করেন, কথিত পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের নামে আওয়ামী উদ্দেশ্যপ্রণোদিত তৎপরতা চালানো হচ্ছে এবং এ ক্ষেত্রে কিছু গণমাধ্যম সরকারের ‘গ্রিন সিগন্যাল’ থাকার দাবি করছে বলেও তিনি উল্লেখ করেন।

 

তিনি সতর্ক করে বলেন, যদি সুরক্ষা অধ্যাদেশ বাতিল করা হয় বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলনকারীদের হয়রানি করা হয়, তাহলে ছাত্রনেতা থেকে শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি দেশের সাধারণ মানুষ এবং বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও আইনি জটিলতায় পড়তে পারেন বলে তিনি মন্তব্য করেন।

 

পোস্টের শেষাংশে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাইকে ব্যর্থ করতে পতিত ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদের সুবিধাভোগীদের অপপ্রয়াস বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। একই সঙ্গে আন্দোলনকারীদের সুরক্ষা নিশ্চিত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]