নিজ বাসা থেকে জনপ্রিয় অভিনেতার মেয়ের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৫:৩২:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৫:৩২:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

হলিউড অভিনেতা মার্টিন শর্টের মেয়ে ক্যাথরিন শর্ট মারা গেছেন। ৪২ বছর বয়সী ক্যাথরিনকে লস অ্যাঞ্জেলেসের হলিউড হিলসের নিজ বাসভবন থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তার আকস্মিক মৃত্যুতে বিনোদন অঙ্গন ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

 

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে খবর পেয়ে দ্রুত উদ্ধারকর্মীরা ক্যাথরিনের বাড়িতে যান এবং সেখানে থাকা চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

 

শর্ট পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ক্যাথরিনের মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এই কঠিন সময়ে পরিবারের পক্ষ থেকে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

 

 

ক্যাথরিন শর্ট পেশায় একজন সমাজকর্মী। তিনি ২০০৬ সালে নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০১০ সালে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 

মানসিক অসুস্থতা নিয়ে সামাজিক কুসংস্কার দূর করতে কাজ করা দাতব্য সংস্থা ‘ব্রিং চেঞ্জ ২ মাইন্ড’-এর সাথে যুক্ত ছিলেন। মার্টিন শর্ট এবং তার স্ত্রী অভিনেত্রী ন্যান্সি ডলম্যানের দত্তক নেওয়া তিন সন্তানের মধ্যে ক্যাথরিন ছিলেন সবার বড়। ন্যান্সি ডলম্যান ২০১০ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]