ঈদের দিন থেকে বিশেষ ‘ব্যাচেলর পয়েন্ট’, থাকছে বড় চমক

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৫:০৮:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৫:০৮:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক


অন্যবারের মতো এবারও ঈদকে ঘিরে আসছে জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর বিশেষ অধ্যায়। আট পর্বের গোটা এক চ্যাপ্টারজুড়ে থাকবে ঈদের ঘ্রাণ। জানালেন সিরিজটির নির্মাতা কাজল আরেফিন অমি।

 

এ প্রসঙ্গে অমি বলেন, ‘‘ঈদকে ঘিরে ‘ব্যাচেলর পয়েন্টে’র বিশেষ পর্ব আসবে। এখনও শুটিং শুরু হয়নি। প্রস্তুতি চলছে। শিগগিরই শুরু করে দেব।’’

 

তার কথায়, ‘‘ঈদের বিশেষ পর্বে বড় একটা চমক থাকবে। নতুন এন্ট্রি থাকবে। তবে সেসব নিয়ে এখনই কিছু বলতে চাই না। আশা করি মুক্তির পর দেখতে পাবেন সবাই। এবারের ঈদের বিশেষ ‘ব্যাচেলর পয়েন্টে’র আলাদা কোনো নাম হবে না। তবে এক চ্যাপ্টার জুড়েই হবে বিশেষ পর্বটি। ঈদের দিন মুক্তি পাবে।’’

 

ব্যস্ততার ফিরিস্তি জানতে চাইলে অমি জানালেন, তার সব সময় নিয়ে নিচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’। এর বাইরে অন্য কাজে সময় দিতে পারছেন না। তাই আপাতত অন্য কাজে হাত দিতে পারছেন না। সিরিজটি শেষ করে অন্য কাজে নামবেন।

 

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’- এর পর্ব ৬৫-৭২। ওটিটি মাধ্যম বঙ্গে একসঙ্গে দেখা যাচ্ছে। এছাড়া ইউটিউবে রোজ বৃহস্পতি-শুক্রবার প্রচারিত হচ্ছে সিরিয়ালটি।

 

প্রসঙ্গত, কাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এ সিজনে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলমের তৌসিফ মাহবুবের পাশাপাশি যুক্ত হয়েছেন অর্চিতা স্পর্শিয়া।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]