শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৩:৪৯:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৩:৪৯:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান সুরেশ সাল্লেকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৯ সালের ইস্টার সানডে বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ওই হামলায় প্রায় ২৭৯ জন নিহত হন। পুলিশ সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, অবসরপ্রাপ্ত মেজর-জেনারেল সুরেশ সাল্লে রাজধানীর একটি প্রান্তিক এলাকায় ভোরে আটক হন।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তাকে ইস্টার সানডে হামলায় সহায়তা ও ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
 
সাল্লে ২০১৯ সালে গোতাবায়া রাজাপক্ষ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হওয়ার পর স্টেট ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান হিসেবে পদোন্নতি পান। ওই বছরের ইস্টার সানডেতে তিনটি চার্চ ও তিনটি বিলাসবহুল হোটেলে ছয়টি আত্মঘাতী বোমা হামলা হয়। এ হামলায় ৫০০-এর বেশি মানুষ আহত হয়, ৪৫ বিদেশি নাগরিক নিহত হন।

প্রাথমিকভাবে স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীকে হামলার জন্য দায়ী করা হলেও সাল্লের বিরুদ্ধেও হামলা পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করা হয়।

২০২৩ সালে ব্রিটিশ চ্যানেল ফর রিপোর্টে বলা হয়, সাল্লে হামলাকারীদের সঙ্গে দেখা করেছিলেন এবং তাদেরকে হামলা করার অনুমতি দেওয়ার অভিযোগ রয়েছে, যা ওই বছর প্রেসিডেন্ট নির্বাচনে গোতাবায়া রাজাপাকসের পক্ষে প্রভাবিত করার উদ্দেশ্যে করা হয়েছিল।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]