রাঙ্গাবালীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৩:২৪:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৩:২৪:৫৪ অপরাহ্ন
 
 

‎মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

‎

‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে ডোবার পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশু তাওহীদের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে এ ঘটনা ঘটে। 

‎

‎পানিতে ডুবে মারা যাওয়া শিশুটি ওই গ্রামের রাকিব রাঢ়ীর ছেলে। 

‎

‎স্থানীয়রা জানায়, নিজ বাড়ির উঠানে খেলা করছিল তাওহীদ। একপর্যায়ে শিশুটিকে সেখানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে  বাড়ির পাশের একটি ডোবায় শিশুটিকে পাওয়া যায়।  সেখান থেকে উদ্ধার করে উপজেলা সদরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

‎

‎এবিষয়ে রাঙ্গাবালী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে এবং পরিবারের সদস্যদের অনুমতিক্রমে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]