কাউখালীতে আইন শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০২:৪৯:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০২:৪৯:১৫ অপরাহ্ন

 
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে আইন-শৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা প্রতিরোধ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

 
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, কাউখালী থানার এস আই মোঃ মাসুদ , বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম পান্নু প্রমুখ।

উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নির্বাচনী পরবর্তী সময় কোন সহিংসতা ঘটেনি বলে উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ, মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ, এসিডের অপব্যবহার রোধ সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়েছে।
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]