আদালতের এজলাস ভাংচুর বরিশালে আইনজীবী সমিতির সভাপতি লিংকন গ্রেপ্তার

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০২:৩২:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০২:৩২:০৮ অপরাহ্ন

রাহাদ সুমন,বরিশাল:

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময় তাকে আদালত থেকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জেলা আইনজীবী সমিতির সভাপতির বিরুদ্ধে আদালতের এজলাসে ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এদিকে আদালত কক্ষে ভাঙচুরের প্রতিবাদে বিচারকরা বিচার কাজ বন্ধ রেখেছেন। পুরো আদালত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

অপরদিকে জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বরিশাল জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, ‘সকালে আদালতের কার্যক্রম শুরুর পরপরই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আদালতে প্রবেশ করে।

এ সময় বিচারক আদালত বর্জন করেন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আইনজীবী সমিতির কার্যালয় অভিযান চালিয়ে সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করে। আমরা এর প্রতিবাদে মিছিল করেছি এবং আদালত বর্জন করেছি। কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসকে জামিন দেয়ার প্রতিবাদে বরিশালের আইনজীবীরা মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মহানগর আদালত বর্জন করেছেন। তারা সংশ্লিষ্ট আদালতের বিচারকের অপসারণ ও তালুকদার ইউনুসের জামিন বাতিলের দাবি জানিয়েছেন। তালুকদার মোঃ ইউনুস গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) বরিশাল অতিরিক্ত মহানগর ম্যজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

জানা গেছে, তার জামিনের পর পরই বিএনপিপন্থী আইনজীবীরা ক্ষুদ্ধ হন। বরিশাল জেলা আইনজীবী সমিতির আহ্বানে মঙ্গলবার তারা মহানগর সংশ্লিষ্ট সকল আদালত বর্জন করেন। তবে ওই দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে ঢুকে হট্টগোল করে বিচার কার্যক্রম বন্ধ করে দেন। তারা কক্ষে বিচার প্রার্থীদের বসার জন্য রাখা চেয়ার-টেবিল উল্টে ফেলে দেন ও ডাক চিৎকার করে আদালতরে র্কাযক্রম বন্ধ করে দেন।

 এ ঘটনায় নেতৃত্ব প্রদানের অভিযোগ ওঠে জেলা আইনজীবী সমতিরি সভাপতি সাদকিুর রহমান লিংকনের বিরুদ্ধে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান চালিয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]