​পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং বিষয়ক মতবিনিময় সভা

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০২:০৮:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০২:০৮:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক​

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল
রাখা ও বাজার ব্যবস্থাপনা জোরদার করার লক্ষ্যে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. উপজেলা পরিষদ মিলনায়তন, চৌগাছা-যশোরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৬ যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব তানভীর আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মহোদয় বলেন, রমজান মাসে অসাধু ব্যবসায়ীদের কোনো ধরনের কারসাজি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি বরদাশত করা হবে না। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ব্যবসায়ীদের মানবিক ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, ইতোমধ্যে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে এবং প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। রমজানজুড়ে নিয়মিত তদারকির মাধ্যমে একটি সহনীয় ও স্বস্তিদায়ক বাজার পরিবেশ নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দেন।

সভায় ব্যবসায়ী প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রমজানে সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক বাজার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]