রাজনৈতিক বিবেচনায় কেউ জুলাইযোদ্ধার তালিকা থেকে বাদ যাবে না

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০১:৫৭:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০১:৫৭:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, কোনো রাজনৈতিক বিবেচনায় যেন কেউ জুলাইযোদ্ধার তালিকা থেকে বাদ না পড়ে সে বিষয়টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।
 
বুধবার সচিবালয়ে মুক্তিযুদ্ধ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী।

ইশরাক হোসেন বলেন, বিএনপির পরিচয় থাকায় অনেক জুলাইযোদ্ধাকে বিগত আমলে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এতে তারা সব রকম সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছেন। বাদ পড়াদের দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।


তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী।


প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে জুলাই অভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের বিষয়ে আলোচনা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]