​লালমনিরহাটে বাজার মনিটরিং: ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফল বিক্রেতাকে জরিমানা

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০১:৫২:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০১:৫২:৩০ অপরাহ্ন

লালমনিরহাট প্রতিনিধি:

দ্রব্যমূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি রোধ ও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শরিফুল ইসলাম।

অভিযানকালে জেলার বিভিন্ন কাঁচাবাজার ও ফলের দোকান পরিদর্শন করে মূল্য তালিকা যাচাই এবং পণ্যের গুণগত মান পর্যবেক্ষণ করা হয়। এ সময় এক ফল বিক্রেতার দোকানে খেজুরের প্যাকেটে কোম্পানির ট্যাগ থাকলেও কোনো মূল্য নির্ধারণ (এমআরপি) উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বাজারে স্বচ্ছতা বজায় রাখা এবং ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের প্রতি পণ্যের গায়ে স্পষ্টভাবে মূল্য উল্লেখ ও সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]