নিজের ফসলি জমি থেকে কৃষকের লাশ উদ্ধার

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০১:৪২:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০১:৪২:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিজ ফসলি জমি থেকে চৌধুরী মিয়া (৪০) নামে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন-এর ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে একটি ইটভাটা সংলগ্ন গোয়ামারা পোলের নিচু ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।


স্থানীয়রা জানান, নিহতের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গামছা দিয়ে তার দুই পা বাঁধা ছিলো। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


নিহত চৌধুরী মিয়া দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে—এ বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

 

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, ঠাকুরদিঘি এলাকায় এক কৃষকের লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]