মব সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ নেই: অতিরিক্ত পুলিশ কমিশনার

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০১:০৭:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০১:০৭:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বলেছেন, মব সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ নেই। তিনি বলেন, এবারের বইমেলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার তথ্য পাওয়া যায়নি।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বই যাতে মেলায় স্থান না পায়, সেদিকে বিশেষভাবে নজর রাখা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, বইমেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]