কুড়িগ্রামের রাজারহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০১:২৩:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০১:২৩:১৪ পূর্বাহ্ন
 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় নাসরিন বেগম (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত নাসরিন বেগম ওই এলাকার বয়লার মুরগি বিক্রেতা মোঃ নুর আলমের স্ত্রী বলে জানা গেছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশীরা নাসরিন বেগমকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তার শোভারঘরে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায়  দেখতে পাওয়া যায়। এ সময় তার স্বামীকে বাড়িতে না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। 
 
খবর পেয়ে রাজারহাট থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসা হয়।
 
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে মান-অভিমানের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।
 
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলার পর, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]