​মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ১১:৪৭:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ১১:৪৭:৩৪ অপরাহ্ন

এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:


মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

 মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি কারাগারের সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং বন্দিদের কল্যাণ, নিরাপত্তা ও পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের বিভিন্ন ওয়ার্ড, হাজতখানা, নারী ও পুরুষ বন্দিদের আবাসন, রান্নাঘর, হাসপাতাল, প্রশিক্ষণকেন্দ্র এবং প্রশাসনিক কার্যালয় পরিদর্শন করেন। তিনি বন্দিদের জন্য সরবরাহকৃত স্বাস্থ্যসেবা, খাদ্যের মান, নিরাপত্তা ব্যবস্থা, বিশুদ্ধ পানীয়জল ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কার্যকারিতা সরেজমিনে যাচাই করেন।

এ সময় তিনি বন্দিদের পুনর্বাসনমূলক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও বিস্তারিত জানতে চান। দর্জি প্রশিক্ষণ, কাঠের কাজ, কারুপণ্য প্রস্তুত, আইটি প্রশিক্ষণ, কৃষি কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে তা পর্যালোচনা করেন।

পাশাপাশি কারাগারের বাগান, খাদ্য সংরক্ষণাগার ও রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমের শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা সন্তোষজনক বলে মন্তব্য করেন। তিনি কারা কর্তৃপক্ষকে দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেল সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ কারা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]