শপথের পর মৌলভীবাজারে আসছেন এমপি এম নাসের রহমান

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ১০:৩৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ১০:৩৪:০৭ অপরাহ্ন

এস. এম. জালাল উদদীন,  মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসছেন নব নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি তাঁর এ আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।


দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টায় ভৈরব বাজার এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাঁকে বরণ করা হবে। শোভাযাত্রা শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বলে জানা গেছে।


এরপর এম নাসের রহমান বাহারমর্দানে গিয়ে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান এর কবর জিয়ারত শেষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

দলীয় সূত্র আরও জানায়, শপথ গ্রহণের পর নির্বাচনী এলাকায় এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

নেতাকর্মীদের প্রত্যাশা, এলাকার উন্নয়ন ও জনকল্যাণে তাঁর সক্রিয় ভূমিকা নতুন গতি আনবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]