​ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৯:৫০:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৯:৫০:২৩ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি


রাজশাহীর সীমান্ত এলাকায় এক বিরল ধরনের কষ্টি পাথরের মূর্তি ভারতের উদ্দেশ্যে পাচারের সময় জব্দ করেছে বিজিবি। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দিনগত রাত দেড়টায় রাজশাহীর বাঘা উপজেলার কাকরামারি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই কষ্টি মূর্তি উদ্ধার করা হয়। 

মঙ্গলবার সকালে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন, বাঘা উপজেলার কাকরামারি সীমান্ত দিয়ে দূর্লভ কষ্টি পাথরের মূর্তি ভারতে পাচার করা হচ্ছে।

 এমন তথ্যের ভিত্তিতে বাঘা থানাধীন কাকরামারি এলাকায় অবস্থান করার পরে বিজিবির দল দেখতে পায়, ৪/৫জন ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশ থেকে ভারতের দিকে যাচ্ছে। বিজিবি সদস্যরা তাদের আটকের উদ্দ্যেশে এগিয়ে গেলে তারা বস্তাটি ফেলে  পালিয়ে যায়। পরে ওই বস্তাটি খুলে ১টি দূর্লভ কষ্টি পাথরের মূর্তি জব্দ করা হয়।

ঘটনার পর থেকে বিজিবি সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি কার্যক্রম শুরু করেছে।

বিষয়টির সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা এবং চোরাচালানী চক্রের উর্দ্ধতন ব্যক্তিদের শনাক্তকরণে বিজিবি আরো অনুসন্ধান অব্যাহত রেখেছে বলে জানানো হয়েছে।
রাজশাহীর সীমান্ত এলাকায় এক বিরল ধরনের কষ্টি পাথরের মূর্তি ভারতের উদ্দেশ্যে পাচারের সময় জব্দ করেছে বিজিবি। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) দিনগত রাত দেড়টায় রাজশাহীর বাঘা উপজেলার কাকরামারি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এই কষ্টি মূর্তি উদ্ধার করা হয়। 

মঙ্গলবার সকালে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন, বাঘা উপজেলার কাকরামারি সীমান্ত দিয়ে দূর্লভ কষ্টি পাথরের মূর্তি ভারতে পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বাঘা থানাধীন কাকরামারি এলাকায় অবস্থান করার পরে বিজিবির দল দেখতে পায়, ৪/৫জন ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশ থেকে ভারতের দিকে যাচ্ছে। বিজিবি সদস্যরা তাদের আটকের উদ্দ্যেশে এগিয়ে গেলে তারা বস্তাটি ফেলে  পালিয়ে যায়। পরে ওই বস্তাটি খুলে ১টি দূর্লভ কষ্টি পাথরের মূর্তি জব্দ করা হয়।

ঘটনার পর থেকে বিজিবি সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি কার্যক্রম শুরু করেছে।

বিষয়টির সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা এবং চোরাচালানী চক্রের উর্দ্ধতন ব্যক্তিদের শনাক্তকরণে বিজিবি আরো অনুসন্ধান অব্যাহত রেখেছে বলে জানানো হয়েছে।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]