মোস্তাফিজ কেন এত দামি, জানালেন লাহোরের মালিক

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৮:০৮:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৮:০৮:০২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে ৯ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) নাম লিখিয়েও শেষ পর্যন্ত ছিটকে গেছেন বাংলাদেশি তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। কিন্তু ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির মুখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বাংলাদেশি এই কাটার মাস্টারকে টুর্নামেন্টের তালিকা থেকে সরিয়ে দেয়।

 

তবে আইপিএলে খেলার সুযোগ না হলেও পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পিএসএলে বড় মূল্যে মাঠ মাতাবেন ‘দ্য ফিজ’।

 

আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ৬ কোটি ৪৪ লাখ টাকার বিনিময়ে লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে এই বাঁহাতি পেসারকে। মোস্তাফিজকে দলে নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা। বিশ্বের অন্যতম সেরা এই ডেথ ওভার স্পেশালিস্টকে কেন তারা এত চড়া মূল্যে দলে ভিড়িয়েছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

 

সামিন রানা বলেন, ‘মোস্তাফিজ একজন অনন্য ক্রিকেটার। এই মুহূর্তে বিশ্বের সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের তালিকায় তিনি অন্যতম। তার পরিপক্কতা এবং বোলিং দক্ষতা প্রতিনিয়ত বাড়ছে। এই কারণেই আইপিএলেও তার চাহিদা আকাশচুম্বী ছিল এবং দাম ৯ কোটি রুপি ছাড়িয়েছিল।’

 

উল্লেখ্য, পিএসএলের গত আসরেও লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতান বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তার নজরকাড়া পারফরম্যান্স দলটির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। রিশাদের সেই সাফল্যের স্মৃতি চারণ করে সামিন রানা আরও বলেন, ‘রিশাদকে যখন আমরা প্রথমবার দলে নিয়েছিলাম, তখন অনেকেই সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু আজ দেখুন, মাশাআল্লাহ তার মূল্য কোটি টাকা ছাড়িয়েছে। রিশাদ, তোমাকে নিয়ে আমরা সত্যিই গর্বিত।’

 

মোস্তাফিজ ও রিশাদের মতো বাংলাদেশি ক্রিকেটারদের আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে এমন কদর দেশের ক্রিকেটের জন্য বড় ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]