নয় বছর পর ইমরান-নওমির নতুন গান

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০৭:৩১:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০৭:৩১:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও গায়িকা জেরিন তাসনিম নওমি। নয় বছরের ব্যবধানে আবার একসঙ্গে নতুন গানে কণ্ঠ দিয়েছেন এ দুই শিল্পী। ইমরান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী, যিনি চ্যানেল আই আয়োজিত সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে পেশাদার সংগীত যাত্রা শুরু করেন। নওমি পেশাগতভাবে শুরু করেছিলেন খুদে গানরাজ প্রতিযোগিতার মাধ্যমে।

 
ইমরান ও নওমির প্রথম কাজ হয়েছিল ‘আনমনা’ শিরোনামের গান, যা জাহিদ আকবরের লেখা ও ইমরানের সুরে তৈরি হয়েছিল। গানটি প্রয়াত নির্মাতা সাখাওয়াত মানিকের নির্দেশনায় রুদ্র মাহফুজের কনসেপ্টে মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশিত হয় এবং সিডি চয়েজে ছাপা হয়। গানটি এখন পর্যন্ত প্রায় তিন কোটি দর্শক উপভোগ করেছেন।

 
এর আগে তাদের প্রথম মিউজিক্যাল ফিল্ম ছিল ‘হৃদয়ের সীমানা’, আর একটি জনপ্রিয় গান হলো ‘স্বপ্ন মাঝে’। বর্তমানে ইমরান নতুন গান প্রকাশ এবং স্টেজ শোতে ব্যস্ত থাকলেও সিনেমার গানেও তিনি সক্রিয়। নওমি সম্প্রতি দেশে এসে ২১ ফেব্রুয়ারি রাতে ইমরানের নিজস্ব স্টুডিওতে নতুন গান রেকর্ড করেছেন। গানটির শিরোনাম এখনো চূড়ান্ত হয়নি, তবে এটি লিখেছেন আসিফ ইকবাল।

ইমরান মাহমুদুল জানান, দীর্ঘদিন পর নওমি দেশে এসেছে এবং কিছুদিনের মধ্যেই তিনি আবার চলে যাবেন। তাই নতুন একটি মৌলিক গান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নওমি বলেন, ‘ইমরান ভাই সবসময়ই আমার  খোঁজখবর রাখেন। এজন্য তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সত্যি বলতে কী ফেলে আসা দিনগুলো অনেক মিস করি। আর এবার আসার পর তিনিই মূলত আমাকে ডেকে এই গানটি গাওয়ান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]