১ হাজার ২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ০২:২৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ০২:২৮:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবৎ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরো ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

 
এতে বলা হয়েছে, হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক ১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]