বেগম খালেদা জিয়াকে স্মরণে শিবগঞ্জে গরিব-অসহায়দের মাঝে ইফতার বিতরণ

আপলোড সময় : ২৪-০২-২০২৬ ১২:৩০:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৬ ১২:৩০:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
 
সমাজের বিত্তবানদের  অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত : মিফতাহ্ সিদ্দিকী
 
জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আমরা সকল রোজাদার ব্যক্তিদের কিছু খেদমত করার সুযোগ পাচ্ছি। তিনি পবিত্র রমজান মাসে মহান আল্লাহর কাছে সকল রোজাদারের গুনাহ মাফের দোয়া কামনা করেন। 
 
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়া-এর জন্য আল্লাহর দরবারে জান্নাতের উচ্চ মুকাম প্রার্থনা করছি।
 
সোমবার নগরীর শিবগঞ্জ লামাপাড়ায় গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
 
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]