রমজান জনসেবা বাজারে হামলার ঘটনাস্থল পরিদর্শনে এমপি গাজী এনামুল হক

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ১০:৩২:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ১০:৩২:১৭ অপরাহ্ন
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 
যশোর ৫ আসন থেকে নবনির্বাচিত এমপি এ্যাড. গাজী এনামুল হক সোমবার দুপুরে যশোরের মনিরামপুর পৌরসভার সামনে যুবদূতের উদ্যোগে আয়োজিত “রমজান জনসেবা বাজার”-এ সংঘটিত ন্যাক্কারজনক হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


পরিদর্শনকালে তিনি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মানবিক উদ্যোগে যাতে কেউ বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান তিনি।


এ সময় এমপি গাজী এনামুল হক বলেন, “রমজান মাসে স্বল্প আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে পণ্য সরবরাহের মতো মানবসেবামূলক কার্যক্রমে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। তিনি যুবদূত-এর স্বেচ্ছাসেবীদের মানবসেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রাণিত করেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।


উল্লেখ্য, রমজান মাসে দ্রব্যমূল্যের চাপ কমাতে যুবদূতের উদ্যোগে চালু হওয়া “রমজান জনসেবা বাজার” সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেললেও সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় একটি স্টল ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতি ও আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও জনসেবামূলক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]