রাজবাড়ীতে পাওনা টাকার জেরে জাহিদ ফকির হত্যা মামলার এজাহারনামীয় আসামি শিখনকে গ্রেফতার করেছে র‌্যাব

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৬:৪৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৭:০৩:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক​

রাজবাড়ীতে পাওনা টাকার জেরে জাহিদ ফকির (২৭) হত্যা মামলার এজাহারনামীয় আসামি শিখন (২৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

 র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে র‌্যাব সাধারণ জনগণের আস্থা অর্জন করেছে। সাম্প্রতিক চাঞ্চল্যকর ঘটনাসমূহে জড়িত আসামিদের গ্রেফতারের ধারাবাহিকতায় র‌্যাবের তৎপরতা আরও জোরদার হয়েছে।

গত ১৭/০২/২০২৬ খ্রি. তারিখ দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় পাওনা টাকার বিরোধের জেরে রাজবাড়ী জেলার কিশলয় স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় আসামি রাতুল (২৮) ও তার সহযোগীরা ভিকটিম স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭)-কে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাজবাড়ী সদর থানা-এ একটি হত্যা মামলা রুজু হয় (মামলা নং-১৯, তারিখ-১৮/০২/২০২৬ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড)। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

 এরই ধারাবাহিকতায় অদ্য ২৩/০২/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক সকাল ০৯:২০ ঘটিকার সময় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় মধুখালী থানাধীন মাঝকান্দি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামি শিখন (২৫), পিতা- রাজ্জাক, সাং- লক্ষীকোল সিলিম, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, এই চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি রাতুল (২৮)’কে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]