সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৫:২৬:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৫:২৬:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদন

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের স্বার্থে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব এবং জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন। আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন এই আবেদনটি করেন। আবেদনে উল্লেখ করা হয়েছে যে, আবুল কালাম আজাদের বিরুদ্ধে বর্তমানে বেশ কিছু গুরুতর দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট এই ব্যক্তি বিচারিক প্রক্রিয়া এড়াতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন।

 

এমতাবস্থায়, দুর্নীতির অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাত্রা বন্ধ করা একান্ত প্রয়োজন বলে মনে করে দুদক, যা আদালত আমলে নিয়ে এই নিষেধাজ্ঞার আদেশ দেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]