ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করবো ইনশাআল্লাহ: ইশরাক হোসেন

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৫:১০:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৫:১০:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিলেন সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 

 

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৬ আসন থেকে লড়ে জয়লাভ করেন ইশরাক হোসেন। পরে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায়ও জায়গা হয় তার। তাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও করা হয়।

 

এদিকে, শোনা যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করতে পারেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]