সাবেক মেয়র কিরণের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৩:২১:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৩:২১:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে থাকা গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান (কিরণ) ও তার পরিবারের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা রয়েছে।

সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

 
এদিন দুদকের উপপরিচালক আলমগীর হোসেন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসাদুর রহমান (কিরণ) ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাবগুলোতে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। এসব হিসাবে বিপুল অঙ্কের অর্থ থাকা অস্বাভাবিক ও সন্দেহজনক।


অনুসন্ধানে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্টরা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ এসব হিসাবে জমা রেখেছেন। যেকোনো সময় অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা আবশ্যক। পরে শুনানি শেষে বিচারক ওই আদেশ দেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]