শাহবাগে চালককে অচেতন করে অটোরিকশা চুরি

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০২:৪৮:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০২:৪৮:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শাহবাগ এলাকায় অজ্ঞান পার্টির সদস্যরা এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে অচেতন করে তার যানবাহন নিয়ে গেছে। গুরুতর অবস্থায় উদ্ধার হওয়া ওই চালককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 
আহত চালকের নাম মো. আবু কালাম (৪৫)। তিনি হাজারীবাগের কালুনগর বড় মসজিদ সংলগ্ন এলাকায় ভাড়া থাকেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলায়।

 
পারিবারিক সূত্রে জানা গেছে,
রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে শাহবাগ থানা এলাকায় পথচারীরা আবু কালামকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে শাহবাগ থানায় নিয়ে যান। খবর পেয়ে রাত ১২টার দিকে তার ছেলে মারুফ তাকে থানা থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন।

সোমবার সকালে ছেলে মারুফ জানান, তার বাবার এখনো জ্ঞান ফেরেনি। তিনি চিকিৎসাধীন রয়েছেন। মারুফ জানান, তার বাবা ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। ঘটনার পর তার রিকশাটি আর পাওয়া যায়নি। তবে কীভাবে এই ঘটনার শিকার হয়েছেন, জ্ঞান না ফেরায় সে বিষয়ে কিছু জানা যায়নি।

শাহবাগ থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির সদস্যরা পূর্বপরিকল্পিতভাবে তাকে অচেতন করে অটোরিকশাটি নিয়ে গেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]