বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘ নীলফামারী জেলা শাখার সভা

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০১:২৯:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০১:২৯:১৬ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক

নীলফামারীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে আইনগত দিক, সামাজিক প্রভাব, ইসলামে নারীর মর্যাদা এবং পরিবার-সমাজের করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বসুন্ধরা শুভসংঘ নীলফামারী জেলা শাখার উদ্যোগে নীলফামারী প্রেসক্লাবে এ সভা হয়।

 

সংগঠনের জেলা শাখার সভাপতি আজহারুল ইসলাম রাজার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, বর্তমান সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সহসভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাধারণ সম্পাদক নূর আলম, সংগঠনের উপদেষ্টা আবু তাহের রাজা ও আব্দুর রশিদ শাহ্ প্রমুখ।

 

বসুন্ধরা শুভসংঘ নীলফামারী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাঈম শাহ্ ও সদস্য হুমায়রা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন।

 

আলোচকরা বলেন, বাল্যবিবাহ ও নারী নির্যাতন কোনো ব্যক্তিগত বা পারিবারিক বিষয় নয়, এটি একটি সামাজিক সমস্যা। এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। তারা বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান ও অধিকার নিশ্চিত করেছে। কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। সচেতনতার মাধ্যমে ‘না’ বলার মানসিকতা গড়ে তুলতে হবে।

 

সভায় অংশ নেওয়া নারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সামাজিক চাপ, আর্থিক সংকট ও সচেতনতার অভাবে অনেক সময় নির্যাতনের শিকার হয়েও নীরব থাকতে হয়। তারা নিরাপদ পরিবেশ, আইনি সহায়তা ও সামাজিক সহমর্মিতা নিশ্চিত করার দাবি জানান। বক্তারা এ সময় বলেন, ইসলামের দৃষ্টিতে নারীর সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা সমাজের প্রত্যেকের দায়িত্ব।

 

সভাপতির বক্তব্যে আজহারুল ইসলাম রাজা বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলে। ইসলাম নারীর মর্যাদা ও সুরক্ষার কথা বলেছে, তাই এ ধরনের ক্ষতিকর সামাজিক প্রথা থেকে সরে আসতে পরিবারকে সচেতন হতে হবে এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

 

সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন বলেন, নারী নির্যাতন প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি সামাজিক মানসিকতার পরিবর্তন জরুরি।

 

তিনি বলেন, ইসলামের মানবিক মূল্যবোধ ও নারীর প্রতি সম্মানবোধ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে।

 

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিএম খাজা নেওয়াজ ও গোলাম রাব্বী, অর্থ সম্পাদক সাজু ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক দুলালী খাতুন, নারী বিষয়ক সম্পাদক রিদওয়ানুম ইকরা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পূজা রানী রায়, স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক নুর আলম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আদুরি আক্তার, সমাজকল্যাণ সম্পাদক জিমু আক্তার, কার্যকরী সদস্য শীতুল, শিখা রায়, সুইটি আক্তার, কনা আক্তার, আশা মনি, রুমানা আক্তার, জেসমিন আক্তার, সুবর্ণা আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]