১৮ মাস পর শাজাহানপুরে আ.লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০১:২৭:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০১:২৭:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৮ মাস পর বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। সোমবার সকালে উপজেলা সদর এলাকায় মহাসড়ক সংলগ্ন দলীয় কার্যালয়ের পতাকা উড়তে দেখা গেছে।

 
স্থানীয়রা জানায়, সোমবার ফজর নামাজের পর থেকে জাতীয় পতাকাটি আওয়া লীগের অফিসে উড়তে দেখা যাচ্ছে। ছাদের উপরে একটি জিআই পাইপ দিয়ে ভোর রাতের দিকে পতাকাটি টানানো হয়েছে।

 
এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন সাথে একাধিকবার হেয়াটস অ্যাপে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


এ বিষয়ে শাজহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, পতাকা উত্তোলনের বিষয়টি আমাদের জানা নেই। তবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]