লালমনিরহাটের কালিগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ২০০ বোতল এস্কাফ (ESKuf) জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০১:১৯:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৭:১১:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
 
 
লালমনিরহাটের কালিগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ২০০ বোতল এস্কাফ (ESKuf) জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
 
 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
 র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ২৩/০২/২০২৬ তারিখ রাত ০২.২০ ঘটিকার সময় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর ইউপির ৭নং ওয়ার্ডস্থ খামারভাতি গ্রামস্থ ধৃত আসামি মোঃ হারুন মিয়ার বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ২০০ বোতল এস্কাফ (ESKuf) জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হারুন মিয়া (৩৯), পিতা-নুরু হোসেন @ নুরু শেখ, সাং-খামারভাতি, ৫নং চন্দ্রপুর ইউপি, ৭নং ওয়ার্ড, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয় ।
 
 
 প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি একজন পেশাগত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। ধৃত আসামি লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য এসকাফ ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামি অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।
 
 পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]