বিমানের টিকিট সিন্ডিকেট ভাঙতে চাই: বিমানমন্ত্রী

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০১:১৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০১:১৩:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘বিমানের টিকিটিং সিন্ডিকেট তো একটা বিরাট সিন্ডিকেট, এটা নিয়ে আমরা কাজ করছি। এই সিন্ডিকেট ভাঙতে চাই।’

 
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
 

কোন কাজটি অগ্রাধিকারের ভিত্তিতে করা হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা মাত্র তিন দিন অফিস করেছি। এর মধ্যে আমরা বসে নেই। আমরা এখন প্রায়োরিটি দিচ্ছি কীভাবে থার্ড টার্মিনালটা চালু করা যায়। এটা আমাদের একটা কাজ। সামনে আমাদের হজ আসছে। হজযাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, এটা সেকেন্ড কাজ। আর আমাদের প্রবাসী যারা আছে, তারা যেন কমফোর্ট জোনে থাকে, তারা যেন এয়ারপোর্টে নেমে দেখে একটা পরিবর্তন এসেছে। এ ব্যপারে আমরা কাজ করছি।’

 
নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবার মানিকগঞ্জে এসে মন্ত্রী আরো বলেন, ‘আমি আসার পর দেখছি প্রচুর কাজ পড়ে আছে। সেই কাজগুলো আস্তে আস্তে বুঝতে হবে, বুঝে তারপর করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনে আমরা সেই কাজগুলো করব।’

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জেলা জজকোর্টের বিজ্ঞ পিপি নুরতাজ আলম বাহার, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বি এম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনসহ অন্যরা।

 

পরে মানিকগঞ্জ প্রেসক্লাব, সম্পাদক পরিষদ ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]