নড়াইলে ভয়াবহ সংঘর্ষ  বাবা-ছেলেসহ নিহত ৪

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ১২:১০:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ১২:১০:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন।

আজ সোমবার ভোর রাতে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নে বড়কুলা এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত ব্যক্তিরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৫), তাঁর ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) ও একই গ্রামের ওসিকুর ফকির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে সিঙ্গাশোলপুরে দুটি পক্ষ সক্রিয়। একটি গ্রুপের নেতৃত্বে সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা এবং আরেকটি পক্ষে আছেন আরেক সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]