হতদরিদ্র প্রতিবন্ধী নারী সাইদার আকুল আবেদনঃ আমি একটি ইলেকট্রনিক হুইলচেয়ার কিনতে আর্থিক চাই

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০১:১৪:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০১:১৪:০৭ পূর্বাহ্ন
 
 
 
মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি 
 
জীবনের চাকা থেমে গেছে বহু আগেই, চলার শক্তি নেই, নেই স্বচ্ছলতার আশ্বাস। অথচ তবুও বেঁচে থাকার লড়াই থামাননি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী উত্তর বাজার এলাকার হতদরিদ্র প্রতিবন্ধী নারী সাইদা বেগম। তার জীবনের একমাত্র চাওয়া এখন একটি ইলেকট্রনিক হুইলচেয়ার, যা তাকে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে সহায়তা করবে।
 
সাইদার পিতা মৃত সফর আলীর  সংসারে উপার্জনের কোনো নির্ভরযোগ্য উৎস নেই। মানবেতর জীবন যাপন করছেন তিনি। বহু মানুষের কাছে সাহায্য চেয়েছেন কেউ সহানুভূতির হাত বাড়িয়েছেন, কেউ মুখ ফিরিয়ে নিয়েছেন।
 
সাইদা তাঁর আকুতি কান্না জড়িত কন্ঠে  বলেন, আমি একজন হতদরিদ্র প্রতিবন্ধী নারী। একটি ইলেকট্রনিক হুইলচেয়ার কিনবো বলে সবার প্রতি আকুল আবেদন করছি আমার জন্য আর্থিক সহযোগিতা করার। কতজনের কাছে কত কিছু চাইলাম অনেকে এখন আমায় দেখে না দেখার ভান করে চলে।হায়রে  কি জীবন আমার! আল্লাহ! এমন জীবন থেকে মুক্তি দাও আমায়।তোমার নিকট প্রভু আকুল আবেদন আমাকে তুমি রক্ষা করো। 
 
এই হৃদয়বিদারক অনুরোধটি কেবল একটি সাহায্যের আবেদন নয়, বরং একজন নিরুপায় নারীর বাঁচার আকুল বেদনার আকুতি। সমাজের বিত্তবান, হৃদয়বান মানুষদের প্রতি তার এই প্রার্থনা হয়তো আপনি-ই হতে পারেন তার জীবনে একটু আশার আলো।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]