সাবেক নারী এমপি বেগম খালেদা রব্বানীকে দেখতে হাসপাতালে এমপি নাসের রহমান

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৯:৫০:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৯:৫০:৩২ অপরাহ্ন

এস. এম. জালাল উদদীন, মৌলভীবাজার থেকে:

রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী অসুস্থতার কারণে তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আজ তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান মৌলভীবাজার সদর ও রাজনগর-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবার বিষয়ে খোঁজখবর নেন।

হাসপাতালে উপস্থিত থেকে এমপি নাসের রহমান বেগম খালেদা রব্বানীর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী রেজিনা নাসের।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা রব্বানী দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থেকে দেশ ও মানুষের জন্য কাজ করেছেন। তিনি দ্রুত আরোগ্য লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরাও তাঁর সুস্থতা কামনায় দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]