​রাজশাহীতে বিজিবির অভিযানে ৬২ বোতল ভারতীয় মদ উদ্ধার

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৯:৩৫:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৯:৩৫:৩২ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অভিযানে নগরীর মতিহার থানার জাহাজঘাট বালুরচর এলাকা থেকে ৬২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। 
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তালাইমারী বিওপি’র একটি আভিযানিক দল এসব মাদকদ্রব্য জব্দ করে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, জাহাজঘাট বালুরচর এলাকা দিয়ে মাদকের একটি চালান পাচার হতে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল জাহাজঘাট সংলগ্ন একটি আম বাগানে অভিযান চালিয়ে ভোর সাড়ে ৫টায় নদীর ঘাটে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬২ বোতল ভারতীয় মদ জব্দ করে।  জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায়। 

এই ঘটনার সাথে জড়িত মাদক কারবারীদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]