​বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশু নিহত

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৯:০৭:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৯:০৭:০৬ অপরাহ্ন

কক্সবাজার প্রতিনিধি:

মহেশখালী -কুতুবদিয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের একটি গাড়ির চাপায় এক শিশু  নিহত হয়েছে। এসময় আরও ৩ জন আহত হয়েছেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় চকরিয়ার বদরখালীর আহমদ কবিরের ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুবদিয়া থেকে ফেরার পথে সাংসদ আলমগীর ফরিদের গাড়িবহরটি বদরখালীর ওই এলাকা অতিক্রম করছিল। এসময় বহরের ৩ নম্বর গাড়িটি একটি শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। শিশুটিকে উদ্ধার করে দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, আহত আরো ৩ জনের চিকিৎসাধিন আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাড়িবহরে থাকা শিক্ষক ও সাংবাদিক ফারুক ইকবাল জানান, সাংসদের বহরের ৩ নং গাড়িটি এই দুর্ঘটনার শিকার হয়। আহতাবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আরো তিনজন আহত বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]