মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বেশ কয়েকজন আটক

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৭:৫১:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৭:৫১:৪৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদপুর এলাকার বসিলা, বেড়িবাঁধ, আদাবরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আহসান, রহমান, রাসেল, রায়হান, মারুফসহ বেশ কয়েকজন চিহ্নিত চাঁদাবাজ ও কিশোর গ্যাং সদস্যদের আটক করেছে পুলিশ। 

 

আটককৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। 

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে চাঁদা না পেয়ে আদাবরের একটি অ্যাম্ব্রয়ডারি কারখানায় ধারালো অস্ত্র নিয়ে হামলা করে কালা রাসেলের গ্রুপ। এতে বেশ ক'জন হতাহত হলে এলাকাবাসীকে সাথে নিয়ে কারখানার কর্মচারী ও ব্যবসায়ীরা আদাবর থানা ঘেরাও করে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোর গ্যাং এর সদস্যদের গ্রেপ্তার ও নিজেদের নিরাপত্তা দাবি করেন তারা। 

 

এ ঘটনায় থানায় মামলা করা হয়। এরই প্রেক্ষিতে রাত থেকেই অভিযান চালায় মোহাম্মদপুর জোনের পুলিশ। রাতে গ্রেপ্তার হয় কালা রাসেল। 

 

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার বসিলা, বেড়িবাঁধ, আদাবর ও মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকিদের আটক করে পুলিশ। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]