১০০৬টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৭:১৪:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৭:১৪:৪৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বিগত সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

 

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফায়সালা হাসান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বার্তায় বলা হয়, বিগত সরকারের ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]