শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি করতে দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৪:১০:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৪:১০:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি হবে না এবং কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি আরো বলেন, শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে ভবিষ্যতে আর মন্ত্রণালয়ে আসার প্রয়োজন হবে না।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা খাতে সরকার অত্যন্ত আন্তরিক।’

তিনি জানান, শিক্ষকদের মূল্যায়ন, শিক্ষক-কর্মচারীদের বেতন স্কেলসহ অন্যান্য ন্যায্য দাবির বিষয়গুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুলে ধরা হবে।
 

এ সময় উপস্থিত শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। শিক্ষাকে কোনোভাবেই রাজনীতিকরণের সুযোগ দেওয়া হবে না।’


এছাড়া শিক্ষা ব্যবস্থার তিনটি ক্যাটাগরির কারিকুলামের মধ্যে সমন্বয় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]