বিক্ষোভে ৩২ হাজার মৃত্যুর দাবি ট্রাম্পের প্রমাণ চাইল ইরান

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০১:৪৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০১:৪৬:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানে সাম্প্রতিক বিক্ষোভে ৩২ হাজার মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই দাবির পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি । খবর আল জাজিরার।
 
তিনি ওয়াশিংটনের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, পরিসংখ্যান নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে তার প্রমাণ প্রকাশ করা উচিত।

আরাগচির দাবি, ইরান সরকার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্তদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে।

তেহরানের দেওয়া তথ্যানুসারে, ওই তালিকায় ৩ হাজার ১১৭ জন বেসামরিক নাগরিক এবং ২০০ জন নিরাপত্তা সদস্যের নাম রয়েছে।

এদিকে ইরানে গত মাসের প্রাণঘাতী দমন-পীড়নের পর এই প্রথম বড় পরিসরে সরকারবিরোধী আন্দোলনে নেমেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার রাজধানী তেহরানের একাধিক ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]