হার দিয়ে নতুন মৌসুম শুরু মেসির মায়ামির

আপলোড সময় : ২২-০২-২০২৬ ১১:৫১:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ১১:৫১:৫৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

নতুন এমএলএসের নতুন মৌসুমে লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) বিপক্ষে লিওনেল মেসির ইন্টার মায়ামির যাত্রা শুরুটা হলো হার দিয়ে। রোববার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ম্যাচে এলএএফসির কাছে ৩-০ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি।

 

এদিন ম্যাচ শুরুর প্রথমার্ধে ডেভিড মার্টিনেজের গোলে এগিয়ে যায় এলএএফসি। এর পর দ্বিতীয়ার্ধে ডেনিস বউয়াঙ্গা ও নাথান অরদাজের গোলে জয় নিশ্চিত হয় দলটির।

 

ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে পিছিয়ে ছিল ইন্টার মায়ামি।

 

৬৯ শতাংশ বল পজেশন নিয়ে মোট ১০টি শট নিতে পারে মায়ামি, যার মাত্র ২টি লক্ষ্যে ছিল। অন্যদিকে এলএএফসির ১৩ শটের ৫টি লক্ষ্যে ছিল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]