মেঘনায় অভিযানে ছয় জেলে আটক, জরিমানা

আপলোড সময় : ২২-০২-২০২৬ ১২:৩৬:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ১২:৩৬:৪৯ পূর্বাহ্ন
 
 
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:
 
অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা নিধনকালে অভিযান চালিয়ে ছয় জেলেকে আটক করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে অসাধু জেলেদের আটক করেন।
 
তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন, আটককৃত ছয়জনকে মোবাইল কোর্ট চালিয়ে মোট সাড়ে দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
 
মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। অভিযানে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই হেলাল উদ্দিন সহ অন্যান্য সদস্যরা সহযোগিতা করেন।   ###
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]