গলাচিপায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৮:১৬:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৮:১৬:২৫ অপরাহ্ন

‎ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

‎ পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন চত্বরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা অর্পণ করা হয়।
‎ উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ভাষা শহিদদের স্মরণে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]