রমজানে ভোক্তাদের স্বস্তি দিতে বিশেষ মূল্য ছাড় ঘোষণা করেছে নাবিল গ্রুপ

আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৭:১৬:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৭:১৬:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ভোক্তাদের স্বস্তি দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নাবিল গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় ব্র্যান্ড Foodela–এর ১৩০০ টাকার পণ্যের বান্ডেল অফার মাত্র ১০০০ টাকায় বাজারজাত করছে, যা পুরো রমজান মাসজুড়ে চলমান থাকবে।


প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ‘রমজান সংযম, সহমর্মিতা ও দায়িত্ববোধের মাস। এ সময়ে অনেক প্রতিষ্ঠান পণ্যের দাম বৃদ্ধি করলেও আমরা ভোক্তাদের সুবিধার কথা বিবেচনা করে বিশেষ ছাড়মূল্যে পণ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য শুধু ব্যবসায়িক সাফল্য নয়, বরং সামাজিক দায়বদ্ধতা পালন এবং সাধারণ মানুষের পাশে থাকা।’


এই বিশেষ বান্ডেল অফারের মাধ্যমে মধ্যবিত্ত ও সাধারণ পরিবারগুলো সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।

নাবিল গ্রুপ বরাবরই ভোক্তাদের আস্থা, গুণগত মান ও ন্যায্য মূল্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। রমজান মাসে এই উদ্যোগ সেই প্রতিশ্রুতিরই ধারাবাহিকতা।


বিশেষ মূল্যছাড় অফারটি ফুডেলা ব্র্যান্ডেড গাড়ির মাধ্যমে রাজশাহী এবং এর আশপাশের শহরগুলোতে পুরো রমজান মাসজুড়ে চলমান থাকবে।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]