রাজস্থলীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন

আপলোড সময় : ২১-০২-২০২৬ ০১:৫৭:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ০১:৫৭:১৫ অপরাহ্ন
 
রাজস্থলী উপজেলা প্রতিনিধি:
 
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বাঙ্গালহালিয়া ইউনিয়ন শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে বাঙ্গালহালিয়া সরকারি কলেজের শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সুমন খান, উপজেলা প্রবাসী কল্যাণ সম্পাদক সাচিং মারমা, কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
উপস্থিত নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অসংখ্য ছাত্র-জনতা আত্মত্যাগ করেন। তাদের আত্মদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
 
অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও একমিনিট নিরবতা পালন করা হয়। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]