আশুলিয়া এলাকায় কিশোর গ্যাংয়ের ১৪ জন গ্রেফতার

আপলোড সময় : ২১-০২-২০২৬ ০১:৩৭:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ০১:৩৭:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আশুলিয়া এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডবের ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও নেশাজাতীয় দ্রব্য সেবনের আলামত জব্দ করা হয়।

 

শুক্রবার রাতে পৃথক দুইটি বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

 

এ বিষয়ে আশুলিয়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, শুক্রবার রাতে জামগড়া এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা নিজেদের আধিপত্য জানান দিতে দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন দোকানপাটে হামলা, ভাঙচুর ও তাণ্ডব চালায়। খবর পেয়ে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

 

তিনি আরও জানান, অভিযানের সময় দুইটি বাসায় তল্লাশি চালিয়ে ১৪ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্র এবং নেশাজাতীয় দ্রব্য সেবনের আলামত উদ্ধার করা হয়েছে।আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]