মার্চে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

আপলোড সময় : ২১-০২-২০২৬ ০১:৩০:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ০১:৩৪:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মার্চে চীন সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন তিনি। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত বৈঠক হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা শুক্রবার এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

 
ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক আমদানি শুল্ক আরোপসংক্রান্ত প্রচেষ্টা মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার এক দিন পর চীন সফরের এ ঘোষণা এলো। আবারও শুল্কবৃদ্ধি এড়াতে বাণিজ্যচুক্তি নিয়ে দুই নেতা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালে চীন সফর করেছিলেন ট্রাম্প।

 
ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এই সফরের তারিখ সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। বেইজিং এই সফরের বিষয়টি নিশ্চিত করেনি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]