ফুটপাতে বাহারি ইফতারির পসরা জমে ওঠে দুপুর থেকেই

আপলোড সময় : ২১-০২-২০২৬ ১২:৪৩:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ১২:৪৩:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পশ্চিম আকাশে সূর্য ডুবিডুবি করছে, মাগরিবের আজান হতে বাকি অল্প সময়। ইফতার করতে ব্যস্ত হয়ে ঘরে ফেরে নগরবাসী। চারদিকে তখন তৈরি হয় পিনপতন নীরবতা। ঠিক তখন থেকেই ইফতারের জন্য প্রস্তুতি নিয়ে ফুটপাত অথবা খোলা জায়গায় বসে পড়েন নিম্ন-আয়ের মানুষ।
 
 
সেই সঙ্গে কাজের সন্ধানে বাইরে থাকা বাসের ড্রাইভার, হেলপার, রিকশাওয়ালা ও সিএনজিচালকদের পথের মাঝেই গাড়ি দাঁড় করিয়ে ইফতার করতে দেখা যায়। সারাদিন কাজ করে অল্প আয়োজনের এ ইফতারে তাদের তৃপ্তি ও শুকরিয়া আদায়ে কোনো কমতি নেই।

 
কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধু নিয়ে, কেউবা তার কাজের সঙ্গী নিয়ে বসে যান ইফতারে। ইচ্ছা থাকলেও সাধ্য না থাকায় নামিদামি হোটেলে তারা ইফতার করতে পারেন না। তাই নির্ভর করতে হচ্ছে ফুটপাতে তৈরি এসব ইফতারির ওপর।
 
নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের প্রতিদিনের এসব ইফতার আইটেমের মধ্যে রয়েছে ছোলা, মুড়ি, বেগুনি, পেঁয়াজু, খেজুর, আলুর চপ ও জুসসহ সাদামাটা ইফতারির ওপর। পবিত্র রমজান মাস উপলক্ষে ফুটপাতে মুখরোচক বাহারি ইফতারি বিক্রি করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]